শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৯৯ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ৪ জনকে। নতুন করে ভেদরগঞ্জ উপজেলার ০১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

সোমবার ১৭ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন ১৭ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ০৮ জন, জাজিরা উপজেলার ০১ জন, নড়িয়া উপজেলা নেই, ভেদরগঞ্জ উপজেলার ০২ জন, ডামুড্যা উপজেলার ০৫ জন ও গোসাইরহাট উপজেলার ০১ জন।

জেলায় নতুন সুস্থ হওয়া ০৪ জনের সবাই ভেদরগঞ্জ উপজেলার।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন ৭৫ জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ২১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩৯ জনসহ মোট ৭ হাজার ১০১ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৫৫৬ জন, জাজিরায় ১৪৮ জন, নড়িয়ায় ২০০ জন, ভেদরগঞ্জে ১৬৬ জন, ডামুড্যায় ১৫৩ জন ও গোসাইরহাটে ১৭৬ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৩৯৯ জন।

১৭ আগস্ট পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৪২৪ জন, জাজিরায় ১০৬ জন, নড়িয়ায় ১৭৩ জন, ভেদরগঞ্জে ১৩৮ জন, ডামুড্যায় ১২৯ জন ও গোসাইরহাটে ১৫৩ জন। মোট সুস্থ ১১২৩ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২৬৩ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০২ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৬ জন, ভেদরগঞ্জে ০৩ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১৩ জন।