“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ০১ অক্টোবর সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরা থানাধীন কুন্ডেরচর এলাকায় জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং স্টিকার বিতরণ কর্যক্রমের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, এস. এম. আশরাফুজ্জামান এবং এ সময় জনসাধারণের মাঝে বিট পুলিশিং স্টিকার বিতরণসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের সামনে ও হাট-বাজারে দোকানের সামনে সংশ্লিষ্ট বিট অফিসার, ডিউটি অফিসার, অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) মোঃ আনোয়ারুল ইসলাম, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন বেপারী সহ উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।