‘শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থা রূপান্তর শুরু’ এই শ্লোগানে বে-গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই প্রথম শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় সরকারি শামসুর রহমান কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ঘুরে পুনরায় সরকারি শামসুর রহমান কলেজে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এসময় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও সরকারি শামসুর রহমান কলেজের শিক্ষকমন্ডলী।