শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ২০২৪ সালের নির্বাচনে এডভোকেট মুরাদ হোসেন মুন্সী সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

তিনি এর পূর্বে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতিতে তিনবার সংস্কৃতিক সম্পাদক এবং দুইবার যুগ্ম- সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘ ১৬ বছর যাবৎ আইন পেশায় নিয়োজিত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি আওয়ামী পরিবারের একজন রাজনৈতিক সক্রিয় কর্মী। তিনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।এছাড়া শরীয়তপুর জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার রয়েছে ব্যাপক সুনাম। দীর্ঘদিন নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপতি দায়িত্ব পালন করছেন, তিনি বর্তমানে সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও নোটারী পাবলিক হিসেবে আছেন।এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন। শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন। শরীয়তপুর জেলার প্রথম অনলাইন পত্রিকা শরীয়তপুর জার্নালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

তিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে জীবনের বিভিন্ন সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইনজীবী সমিতিকে আরো শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবেন এই আশাবাদ ব্যাক্ত করেন। তার আপন বড় ভাই অ্যাডভোকেট মো: আলমগীর মুন্সী বর্তমানে শরীয়তপুর জেলার সরকারি উকিল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেজ ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির মুন্সী চিকন্দি আদালতের সরকারী উকিলের দায়িত্ব পালন করছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছেন।