শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এউপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) বেলা ১১ টায় শরীয়তপুর কোর্ট এলাকায় থেকে জেলা কৃষক দলের উদ্যোগে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছে।
শরীয়তপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি আলী আজগর কাজীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুরের পিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ মাদবর, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, জেলা জিয়া মঞ্চের আহবায়ক কুদ্দুস মাদবর।
এসময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রিপন, সাধারণ সম্পাদক হাবিব, গেসাইরহাট উপজেলার সভাপতি বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, জাজিরা উপজেলার আহবায়ক মোল্লা নাসির উদ্দিন, সদস্য সচিব হারুন বেপারী, সখিপুর থানার সভাপতি বাবু মাল, শৌলপাড়া ইউনিয়নের সভাপতি বাবুল খান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাবুল মাদবর, যুবদলের সভাপতি ইলিয়াস মৃধা সহ জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মীকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে ফোটাতেই খাল খনন কর্মসূচী শুরু করে। কৃষকদের সাথে মাঠে ময়দানের খান খনন কর্মসূচীতে নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজ করেছেন। তাই কৃষকদলের নেতাকর্মীদের কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা করতে হবে। বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে। কৃষি ঋণ, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ, ফসল বীমাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।



মন্তব্য করুন