শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মাষ্টার ঘাট এলাকার সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শরীয়তপুরের সখিপুর এলাকায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার ১৬ ফ্রেব্রুয়ারি দুপুরে সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মাষ্টার ঘাট এলাকার সরিষা ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় এলাকাবাসী ওই লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসী জানান, ওই অজ্ঞাত ব্যাক্তিকে পাগল বেশে গত কয়েকদিন ধরে এ এলাকা দিয়ে চলাচল করতে দেখা গেছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ তারাবুনিয়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হবে। তবে লাশের পরিচয় এখনো মিলেনি।

Facebook Comments Box