শরীয়তপুরের সখিপুরে স্থানীয় জনতা ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ,ছোট কুশিয়ার বাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন, একই থানার ফজলুল হক চৌধুরীর ছেলে সোহাগ চৌধুরী,

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারাবীহ নামাজের সময় ইউনিয়নের মাদবর কান্দি এলাকায় ওই দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে সখিপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল এসে পরিস্থিতি শান্ত করে। দুই জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে দুজনই অ্যাবনরমাল, তাই একজনকে একজনের জিম্মায় দেওয়া হয়েছে অন্য জনের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে শরীয়তপুরে রাজগন্জ এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে তিনজন নিহত হন।