ফিলিস্তিনে ইসরায়লি হামলা ও আগ্রাসনের প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে আলেম,ওলামা ও তৌহিদী জনতার ব্যানারে এক ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়।পরে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন।
এছাড়াও বিক্ষোভে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ,ধর্মপ্রাণ মুসল্লি,ইসলামিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।স্লোগানে তারা বলেন- ‘ইসরাইলি বর্বরতা বন্ধ করো’,‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’,‘মুসলিম উম্মাহ এক হও’।
উপস্থিত বক্তারা বলেন,‘ইসরায়েল একের পর এক মানবতা বিরোধী অপরাধ করেই যাচ্ছে অথচ বিশ্বে বিবেক নীরব। আমরা এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
উপস্থিত বক্তারা আরও বলেন,‘ফিলিস্তিনে নিরীহ নারী,শিশু ও সাধারণ জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে।এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থাগুলোকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে।
ইসরাইলি সকল পণ্য বয়কট করার ব্যাপারে বক্তারা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আকরাম হুসাইন,মাওলানা হানজালা,হাফেজ জাফর আহমাদ, মুফতি রায়হান আহমাদ, মুফতি জুবায়ের আহমেদ কাশেমী,কৃষিবিদ শাহিন আহমেদসহ প্রমূখ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন