বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বা’র্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট মৃধা নজরুল কবির এর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) বিকাল শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট মৃধা নজরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুবদল নেতা আলী আহম্মেদ মোল্লা, বিএম মনোয়ার হোসেন, লোকমান হোসাইন, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সহ সভাপতি এস এম শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান খান, প্রচার সম্পাদক রুবেল মোল্লা, যুবদল নেতা জাহাঙ্গীর দেওয়ান, দাদন খান, জাহাঙ্গীর আলম, সুমন মাদবর, নুরুল আমিন চৌধুরী সহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।