আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (মাদারীপুর সদর-রাজৈর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির থেকে সাংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী, সরকারি নাজিমউদ্দীন কলেজের সাবেক ভিপি ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ পারভেজ উক্ত নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে চলছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান তিনি।
এসময় সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি সকলের সহযোগিতায় জয়ী হয়ে; জনগণের পাশে থেকে কাজ করবো, ইনশাআল্লাহ।
একজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
এছাড়াও তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ নিয়ে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
আর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান তিনি।



মন্তব্য করুন