শরীয়তপুরের জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর আয়োজনে কেন্দ্রীয় কমিটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন।

মোঙ্গলবার ৮ জুলাই শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ৮ থেকে ১১টা প্রযন্ত শরীয়তপুর জেলার সকল স্বাস্থ্য সহকারীদের উপস্থিতে এই তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর আহবায়ক এইচ এম মুক্তার হোসেন, সদস্য সচিব ফয়সাল আহমেদ,সদর উপজেলা সভাপতি আবদুল ওয়াদুদ মুন্সি,সাধারণ সম্পাদক হ্নদয় জামান, জাজিরা উপজেলা সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, গোসাইরহাট উপজেলা সভাপতি ফয়সাল আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, ডামুড্ডা উপজেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম সেতু, সাধারন সম্পাদক মোঃ মুনসুর আহম্মেদ, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি কাজি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক তাহানুল ইসলাম, নড়িয়া উপজেলা সভাপতি কাজি নজরুল ইসলাম ও লাখি আকতার সহ সহ জেলা উপজেলার নেত্রীবৃন্দ ও সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে এসোসিয়েশনের নেত্রীবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমাদের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আমাদের আজ ৮ জুলাই তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছি, কতৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের ৬ দফা দাবী আগামী ৩১ আগষ্টের মধ্যে বাস্তবায়ন করা নাহয় তাহলে আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা রয়েছে।
আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনা করে ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন।

তারা আরো বলেন আজ আমরা বাধ্য হয়ে তিন ঘন্টা কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছি এবং তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে আমারা আাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করতে স্ব- স্ব কর্মস্থলে যোগদান করবো।
তবে ৩১ আগষ্টের মধ্যে আমাদের দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি সফল করতে শরীয়তপুর জেলার সকল স্বাস্থ্য সহকারী প্রস্তুত আছি।

অবস্থান কর্মসূচি পালনকারী স্বাস্থ্য সহকারীরা মনে করেন মানব শিশু জন্মের পর থেকে ১০ ট মারাত্মক রোগ থেকে শিশুকে সুরক্ষার জন্য তৃনমূল পর্যায়ে আমরা টিকা প্রদান করে থাকি আমাদের কাজ ও কাজের বিবেচনা করে সরকার আমাদের দাবি বাস্তবায়ন করবে।

উল্লেখ কর্মসূচি পালন করার পুর্বেই এসোসিয়েশন এর মাধ্যমে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করেই তারা আজ তাদের কেন্দ্রীয় কমিটির পুর্ব ঘোষিত কর্মসূচি পালন করেন।