বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে অশালীন ভাষায় শ্লোগান, মব সৃষ্টি অপচেষ্ট, শিক্ষার সষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মিলন মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন গাজী ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর সরদার এর নেতৃত্বে মমিন আলী মোল্লা বজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়-পড়ে মিছিলটি বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিন করেন, এরপরে চরভাগা মমিনআলী মোল্লা বজার -বিএনপির পাটি অফিস গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শরীয়তপুরের জেলার সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন (বাবু ) বকাউল।
এসময় আরো উপস্থিত ছিলেন -চরভাগা ইউনিয়ন বিএনপির নেতা বাসেদ চোকদার, বিএনপির নেতা সালাউদ্দিন প্রধানীয়া ও বিএনপি নেতা আমানউল্লাহ ঢালী, চরভাগা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলঙ্গীর চোকদার ও সাবেক সাধারণ সম্পাদক মিজান চৌকিদার, যুবদল নেতা জনি,যুবদল নেতা মান্নান বেপারী, চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির মাঝি, চরভাগা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুজ বয়াতী, ছাত্রদলের সদস্য সোহাগ আফ্রিদি।



মন্তব্য করুন