শরীয়তপুর জেলা সদর উপজেলার শৌলপড়া ইউনিয়নের চর চিকন্দী গ্রামের একটি নিরীহ পরিবারের ঘরে তালা দেওয়ার এবং তাদের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এই ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান ও তার পরিবার প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই পরিবারের বসতভিটায় প্রথমে জোরপূর্বক তালা দিয়ে দেয় এবং হাবিবুর রহমান তার স্ত্রী বাধা দিলে তাদেরকে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় অভিযুক্ত আজিজুল খান ও তার বাহিনী। হামলাকারীরা ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় এতে পরিবার সদস্যরা আহত হয়েছে। আহতরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিরীহ পরিবারটি দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি , র্ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত মাধ্যমে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন