গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের কালকিনিতে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত বক্তারা ওই সাহসী সাংবাদিককে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন—
যুগান্তরের সাংবাদিক এইচ এম মিলন, জনকণ্ঠের সাংবাদিক মো. জাফরুল হাসান, রূপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক নাসিরউদ্দিন ফকির লিটন, আনন্দ টিভির সাংবাদিক ম. ম. হারুন অর-রশিদ, মাই টিভির সাংবাদিক জিয়াউদ্দিন লিয়াকত, সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিম, স্বদেশ প্রতিদিনের সাংবাদিক সাহাদত হোসেন ওয়াসিম, সাংবাদিক আবির হাসান পারভেজ, একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান, এশিয়ান টিভির সাংবাদিক শাহজালাল, চ্যানেল এস টিভির সাংবাদিক ইব্রাহিম সবুজ, সাংবাদিক খন্দকার শামিম হোসেন, সাংবাদিক আজাদ হোসেন, সাংবাদিক বেলায়েত হোসেন, সাংবাদিক আজহার উদ্দিন, সাংবাদিক মাসুম হোসেন, সাংবাদিক সৈয়দ শামিম, সাংবাদিক মাসুদ ও সাংবাদিক ইমরান প্রমুখ।



মন্তব্য করুন