মাদারীপুরের রাজৈর থানা থেকে মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইন আদালতে নিয়ে যাওয়ার সময় হাতকড়াকৃত অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে ক্লোজড করা হয়েছে। অনিমেষ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং কদমবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অপূর্ব গাইনের ভাই। রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে মাদকসহ কয়েকজনকে আটক করে থানা পুলিশ। আসামি পালানোর ঘটনায় মাদারীপুর পুলিশ সুপার নাঈমুল হাছান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।