বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের গণমানুষের নেতা মো. আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে রাজপথে থেকে জীবন দিয়ে এই ফ্যাসিস্টদের বিদায় করেছে। আমরা লড়তে জানি, মরতে জানি, অধিকার আদায় করতেও জানি।”
তিনি আরও বলেন, “নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছে—একটি ভোট দেওয়ার অপেক্ষায় আছে। গত ১৫ বছরে যারা নতুন ভোটার হয়েছেন, তারা একটি ভোটও দিতে পারেননি। তারা কিন্তু একটি ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সেই ভোট দেওয়ার ইচ্ছা এবং সুন্দর একটি নির্বাচন আয়োজনের পথে যদি মুষ্টিমেয় কিছু লোক কোনো কারণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের অবস্থাও ভালো হবে না—এটা বলে দিচ্ছি।”
বুধবার সকালে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা ডাকবাংলা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বেপারী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. নাজমুল চৌকিদার।
উপস্থিত ছিলেন—
– উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী
– সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী
– সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার
– জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাৎ হোসেন
– উপজেলা যুবদল নেতা শামিম মোল্লা, মামুন সিকদার
– উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওসমান সরদার
– পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলামিন, সদস্য সচিব সুমন সিকদার
– উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন