প্রবাসে থেকেও দেশ ও দলের প্রতি ভালোবাসা, একনিষ্ঠতা ও সংগঠনের প্রতি আন্তরিকতার নজির গড়ে তুলছেন প্রবাসী নেতারা। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নতুন শাখা কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটিতে প্রবাসী অঙ্গনের পরিচিত দুই মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

মোহাম্মদ ইলিয়াছ মিয়া, যিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনের চর গ্রামের সন্তান ইলিয়াছ মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

অন্যদিকে, শরীয়তপুর জেলা জাজিরা উপজেলার বিলাসপুর গ্রামের সন্তান জুয়েল দেওয়ান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতির পাশাপাশি মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার জন্য বিশেষভাবে পরিচিত।

দলের নতুন নেতৃত্বে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ প্রবাসী অঙ্গনে ঐক্য, সহযোগিতা ও দলের আদর্শ ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবেন।