শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান ফরিদ আহমেদ তালুকদার আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি জনাব মো. ফারুক আহমেদ তালুকদারের ছোট ভাই। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন— আমিন।



মন্তব্য করুন