জাকসুর নব নির্বাচিত ভিপি আবদুর রশিদ জিতু বলেছেন, পিআর নিয়ে দেশে একটা গণভোট করা যেতে পারে। যদি বেশিরভাগ মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনে করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি যুক্তিপূর্ণ তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে। আর দেশের মানুষ যদি মনে করে পিআর পদ্ধতির দরকার নেই, তাহলে আমি মনে করি পিআর পদ্ধতির প্রয়োজন নেই।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে যাওয়ার শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন সব সময় আমরা চেয়েছিলাম একটি পরিবর্তনের রাজনীতি। যেই রাজনীতি আমাদের জনমানুষের কথা বলবে, জনকল্যাণে কাজ করবে এবং সাম্য প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা সবসময় দেখেছি সেখানে পুঁজিবাদী ব্যবস্থা বিরাজ করেছে ও পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শুধু কয়েকটি পরিবারের কাছে রাজনীতি জিম্মি হয়ে ছিল। এই জিম্মিদশা থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে একজন কামার, একজন কুমারের ছেলে ও একজন কৃষকের ছেলে সুষ্ঠু রাজনীতিতে সুযোগ পাবে, আগামীতে এমন রাজনীতি বিনির্মাণ করতে চাই।



মন্তব্য করুন