জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নতুন নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি এর আগে চুক্তিভিত্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

এর আগে, ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়। তার বদলির পর থেকে পদটি শূন্য ছিল।

নতুন নিয়োগের মাধ্যমে প্রশাসনিক ধারাবাহিকতা পুনঃস্থাপিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।