শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস. এম. জিলানী।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জিলানী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী রাজনৈতিক দল। তিনি বলেন, “আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচন যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, তবে জনগণ বিএনপিকে ভোট দেবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে।”
তিনি জুলাই-আগস্ট মাসের আন্দোলনে নিহত ও আহত নেতা-কর্মীদের স্মরণ করে বক্তব্য শুরু করেন।
দলের প্রতিটি কর্মীকে শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিন উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত ঘোষণার আশ্বাস দেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, সহ-সভাপতি নুরুল হুদা বাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান, গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক তারেক আজিজ মোবারক ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল রাড়ি ও যুগ্ম সাধারণ সম্পাদক মেনন ঢালী।
কর্মী সম্মেলনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্লোগানে স্লোগানে মুখরিত আনন্দঘন পরিবেশে কলেজ অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

মন্তব্য করুন