শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে শরীয়তপুর সদর উপজেলার কালেক্টরেট কিশলয় কেজি স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয়।
কালেক্টরেট কিশলয় কেজি স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনসুর ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য।
সমাবেশে বক্তারা বলেন, খাদ্যে ভেজাল, রাসায়নিকের ব্যবহার ও অস্বাস্থ্যকর সংরক্ষণের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এজন্য পরিবার ও বিদ্যালয় পর্যায় থেকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মাঝে নিরাপদ খাদ্য সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং খাদ্য গ্রহণ, সংরক্ষণ ও পরিবেশনের সঠিক নিয়ম বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।



মন্তব্য করুন