শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর ও খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল মাদরাসার সম্মানিত শিক্ষক মাস্টার বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বিকেলে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম বেলায়েত হোসেন ছিলেন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী তাহমিদ হাসান-এর পিতা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও ইসলামি মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর জানাজা নামাজ সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় খলিলুর রহমান ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
শোকবার্তায় বলা হয়—মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।

মন্তব্য করুন