সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে শরীয়তপুর সদরের শরীয়তপুর কনভেনশন হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সদস্য ডা. মোঃ আকরাম এলাহির সভাপতিত্বে এবং ডা. আলআমিন, ডা. আসাদ ও ডা. জহিরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ রেহান উদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, ডা. মোঃ আবু সায়েম এবং শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দারসহ ড্যাবের জেলা কমিটির সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত চিকিৎসকরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ডা. স্বপন, ডা. কাওছার, ডা. আনিস ও ডা. আরাফাত।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন