শরীয়তপুরের তিনটি আসনেই নৌকার বিজয়ের সম্ভাবনা দেখছে সাধারণ মানুষ। নৌকার প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী মাঠে না থাকায় শরীয়তপুরের মানুষ ধরে নিয়েছে এ তিনটি আসন আওয়ামীলীগই পেতে যাচ্ছেন। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই আওয়ামীলীগের প্রার্থীরা পুরো দমে প্রচার প্রচারণা শুরু করেছে। প্রচারণার শেষ দিন পর্যন্ত তাদের প্রচারণা ছিলো চোখে পড়ার মতো। কিন্তু শরীয়তপুরের তিনটি আসনে নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী থাকলেও বাকিদের তেমন চোখে পড়েনি। এছাড়া শরীয়তপুরের তিনটি আসনেই স্বাধীনতার পর থেকে আওয়ামীলীগ জয়লাভ করে আসছে। এ থেকে নিশ্চিত ধরে নেয়া যায় এবারও এই তিনটি আসন আওয়ামীলীগের দখলে যাচ্ছে। শরীয়তপুরের তিনটি আসনে নৌকার প্রার্থী হচ্ছেন শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনে সাবেক পানিসম্পদ মন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক। তরুণ প্রজন্মের মাঝে এই তিনজন প্রার্থীই ব্যপক জনপ্রিয়। তাই তরুণ ভোটারদের মাঝে তাদেরকে নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। আর সাধারণ মানুষ মনে করছেন তারুণ্যের অহংকার নৌকার এই তিন প্রার্থী বিজয় হলে শরীয়তপুরের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন ঘটবে। তাই ভোটাররা তাদেরকেই বেছে নিবেন বলে সাধারণ মানুষ মনে করছেন।

মন্তব্য করুন