র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে গতকাল ২৪ ফেব্রুয়ারি রবিবার আনুমানিক বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন টেংরাখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরিচালনা কালে ভক্ত সাহা (২৯), পিতাঃ নিতাই সাহা, সাং-মহারাজপুর, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ এর লাজপ্লাজা ভক্তের দোকান থেকে ১৫৪৫ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ হাতেনাতে আটক করে। আটককৃত আসামীর জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী ভক্ত সাহা একজন পেশাদার নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ বিক্রেতা। সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামী উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।