রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, টার্মিনালের পেছনের শেষ মাথায় সোহাগ পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা তাতে আগুন দেয়।



মন্তব্য করুন