সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। এ ঘটনায় আরও ১৫ বাংলাদেশি আহত হয়েছেন।
জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে জিজান শহরে দুর্ঘটনার শিকার হন তারা।
বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য করুন