২০২৬ সালের ডিসেম্বরে মাত্র এক দিনের ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস।

ওই দিন এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি উপভোগ করা যাবে।

বছরের শেষ দিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ ভ্রমণের ভালো সুযোগ হতে পারে।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটি নির্ভর করবে প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও সাপ্তাহিক কর্মসূচির ওপর।