এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিকর এবং প্রকৃতপক্ষে এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত অসত্য তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব তথ্যের কোনো সত্যতা নেই।
কৃষি মন্ত্রণালয় জানায়, এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। যাচাই ছাড়া এ ধরনের কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্য করুন