গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার সফিপুর ফ্লাইওভার ব্রিজের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, নিহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।