ভোলায় ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংস্থাটি জানায়, ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় খননকৃত কূপটির পারফোরেশন কাজ গত শনিবার সম্পন্ন হয়। মূল পরীক্ষা শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ যাচাই করে সন্তোষজনক ফল পাওয়া গেছে।
নতুন এই কূপটি ভোলার দশম গ্যাসকূপ হিসেবে চিহ্নিত হয়েছে। এটি পুরোপুরি উৎপাদনে এলে জেলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।
তবে কূপটিতে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং এর প্রকৃত উৎপাদন সক্ষমতা কত, সে বিষয়ে চূড়ান্ত তথ্য পরীক্ষা শেষে জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।



মন্তব্য করুন