গোসাইরহাট উপজেলার বাংলাবাজার বাসষ্ট্যান্ডের নিকট আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। দোকানের মালিক মোঃ আতাহার হোসেন, মোঃ ইব্রাহিম, নোমান, এবাদুল পেদা, কাশেম বেপারী ও মোঃ মোস্তফা জানান, ২৪ মার্চ গভীর রাতে কিভাবে আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না। আমাদের দোকানের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি ভয়াবহ এ আগুনে। ডামুড্যা ও গোসাইরহাটের ফায়ার সার্ভিস ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে। স্থানীয় মানুষের ধারনা বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সামন্তসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বেপারী জানান, আগুনে মুদি, লন্ডি, হোটেল, মিস্টির দোকান ও একটি গ্রেজসহ ৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা দোকানদারগণ খুবই গরিব মানুষ, সরকার যেনো তাদেরকে জরুরী ভিত্তিতে সাহায্য করেন। সেজন্য উপজেলা নির্বাহী অফিসে একটি আবেদন পত্র জমা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন