র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গতকাল ৪ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন হাবিব তালুকদার ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হাবিবুর রহমান (২৮), পিতাঃ আপ্তাবদ্দিন, সাং-তালুকদার কান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের সিআর-৭৪/১৯, ধারা-৩৭৯/৪২৭ দঃ বিঃ এর একটি গ্রেফতারি পরওয়ানা রয়েছে। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন