শরীয়তপুর সদর উপজেলার ২৩ নং রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহীদুল কবির খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো: নিয়ামত হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ শরীয়তপুর সদর শাখার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন দিপু মিয়া।
এছাড়া বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ, অভিভাবক ও অতিথিবৃন্দ।
সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।