র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে ১১ মে শনিবার আনুমানিক রাত ১০ টা ৫০ মিনিটের সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন সরকারী বোরহামগঞ্জ কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে মিলন মন্ডল (১৯), পিতাঃ নির্মল মন্ডল, সাং-গুয়াতলা, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ১টি কালো রংয়ের জিপার পলিব্যাগের মধ্য থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট (যাহার মধ্যে সাদা রংয়ের ৫৭ পিস ও লালচে গোলাপী রংয়ের ৪ পিস), মাদক বিক্রিত নগদ ৭ হাজার ৩১০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলমতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।