র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ৭ জুন শুক্রবার আনুমানিক দুপুর ১২ টা ৩৫ মিনিটের সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কয়ারিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকা, কলাবাগান থানার মামলা নং-০৭(৯)১২, ধারা-৩২৩/৩৭৯/৪১১/৩৬৫/১০৯ পেনাল কোড এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার মামলা নং-১৪৭(২)১৫, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মশিউর রহমার @ সুজন @ খাইরুল আলম (৩০), পিতাঃ মৃত এম এ খালেক, সাং-কয়ারিয়া, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।



মন্তব্য করুন