শরীয়তপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা’র কারামুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার রাত ১২ টা ১ মিনিটে শরীয়তপুর শহরের চৌরঙ্গী মোড় এলাকায় মোমবাতি প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। শরীয়তপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে।
এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের সহ¯্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, ১/১১-এর পর আবারও প্রমাণিত হয়েছে জননেত্রী শেখ হাসিনাই বাঙালী জাতির একমাত্র গ্রহণযোগ্য নেতা। কোন ষড়যন্ত্রই তাঁকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেত পারেনি। তাই তিনি জনগণের রায়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ’কে এগিয়ে নিয়ে যাচ্ছে।



মন্তব্য করুন