শরীয়তপুরের বালুচরে শনিবার ১৫-ই জুন সকাল ১০টায় রথীন্দ্র ভবনে রথীন্দ্র সাহিত্য পরিষদের আয়োজনে কবি-প্রাবন্ধিক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কবিতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় এম এম আলমগীর-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, রথীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর দেবনাথ, এডভোকেট মোতালেব, এডভোকেট রোকনুজ্জামান, এডভোকেট অমিত ঘটক চৌধুরী, আবুল কালাম খান, সব্যসাচী নজরুলসহ রথীন্দ্র সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, কবি ও সাহিত্যিক প্রমূখ।
এ সময় রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরীর স্মরণে কবিতা পাঠসহ তার আত্মজীবনী নিয়ে ও তার সাহিত্য পরিষদের মাধ্যমে তাকে কিভাবে স্মরণে রাখা যায়? সেই বিষয়ে আলোচনা করা হয়। রথীন্দ্র সাহিত্য পরিষদ উত্তোত্তর কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও আলোচনা হয়।



মন্তব্য করুন