বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর-১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপুর ¯েœহের ছোট ভাই, চন্দ্রপুরের কৃতি সন্তান বিল্লাল হোসেন দিপু মিয়া শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় চন্দ্রপুরে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলে চন্দ্রপুরবাসীর উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে চন্দ্রপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ সংগ্রহণ করেন। চন্দ্রপুরবাসী ব্যান্ডপার্টির তালে তালে নেচে গেলে আনন্দ উল্লাহ প্রকাশ করেন। তারা বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে চন্দ্রপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা গিলে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের সদস্য ও চন্দ্রপুর বাজার কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর শিকদার ও চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার সরদার।

সভাপতির বক্তব্যে আলহাজ¦ আব্দুর রশিদ খান বলেন, চন্দ্রপুরের কৃতি সন্তান বিল্লাল হোসেন দিপু মিয়া শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় চন্দ্রপুর বাসী আজ আনন্দিত, উল্লাসিত। বিল্লাল হোসেন দিপু মিয়া যুব সমাজের হৃদয়ে জায়গা করে নিয়েছে বলেই আজকে তাকে সদর উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাকে যুবলীগের উপজেলা যুবলীগের সভাপতি করায় আমরা চন্দ্রপুর বাসী গর্বিত। আমরা দোয়া করি সে যেন আরও বড় নেতা হয়ে মানুষের পাশে দাড়াতে পারে, দেশ ও জনগণের সেবা করতে পারে।

এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান সরদার, চন্দ্রপুর ইউনিয়নে সাবেক মেম্বার মিরাজ হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হানিফ বেপারী, দলু মাদবর, রিপন সরদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ জমাদ্দার, শামীম ফরাজী, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হাওলাদার, ছাত্রনেতা খাইরুল জমাদ্দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন সরদার সহ চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত ১৬ জুন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা এবং পৌরসভা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পর ১৮ জুন মঙ্গলবার বিকেল ৫ টায় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর মৃধা এবং সাধারণ সম্পাদক নুহুন মাদবর বিল্লাল হোসেন দিপু মিয়াকে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং হোসেন সরদারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।