শরীয়তপুরে ‘ভূমি আইন সংস্কার’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকাল ৩ টায় জেলা প্রশাাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ.বি.এম খায়রুল হক।
এছাড়া আইন কমিশনের বিশেষজ্ঞ গবেষক আব্দুল কাদের মিয়া, মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ইকবাল, আইন কমিশনের প্রধান গবেষনা কর্মকর্তা (জেলা জজ) ফউজুল আজিম, ঢাকা বারের আইনজীবী আসিকুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজকোর্টের পিপি এ্যাড. মির্জা হজরত আলী, জেলা জজকোর্টের জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন সহ জেলা জজ আদালতের বিচারকবৃন্দ ও বিভিন্ন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলেই ভূমি আইন সংস্কার বিষয়ে মতামত প্রকাশ করেন।



মন্তব্য করুন