শরীয়তপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১০টায় সদর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন ও পালং মডেল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন