শরীয়তপুর সদর উপজেলা পূর্ব কোটাপাড়া মাদবর বাড়ি মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৪ টায় ৫০ জন গ্রামীণ মহিলাকে নিয়ে তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক, মুক্ত আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য সেবা কর্মকর্তা লামিয়া রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুর রহমান শেখ।
এ সময প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তথ্যকেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা প্রদানের পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য উঠান বৈঠক আয়োজন করে গ্রামীণ তৃণমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তোলা হবে। প্রতিটি উঠান বৈঠকে ৪০-৫০ জন গ্রামীণ মহিলা অংশ গ্রহণ করবেন। মাসে প্রতিটি তথ্যকেন্দ্রে ২টি করে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন: স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবাসমূহের নানাদিক (ই-মেইল, ভিডিও কনফারেন্স) সম্পর্কে অবহিত করা হবে।
তথ্যকেন্দ্রে কমর্রত তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীগণ উঠান বৈঠকে উপস্থিত গ্রামীণ মহিলাদের ইন্টারনেট বাস্তব ব্যবহারের মাধ্যমে সেবা প্রাপ্তির পদ্ধতি প্রদর্শন করবেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা তথ্যপ্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, কৃষি ইত্যাদি বিষয়ে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে মুক্ত আলোচনা করবেন। এছাড়া স্থানীয় নারী উদ্যোক্তা, নারী আইনজ্ঞ, সমাজসেবী, সমাজের নেতৃত্বদানকারী মহিলারাও বিভিন্ন সামাজিক সমস্যা যেমন: বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা এবং নারীনীতি সম্পর্কে মুক্ত আলোচনা করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, তথ্য সহকারি শিমুল মজুমদার, তথ্য সহকারী মুক্তা আক্তার মনি।