র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৫ জানুয়ারি রবিবার বিকাল ৩ টা ৫ মিনিটে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বরইতলা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাহাদত শেখ(৪২), পিতাঃ মৃত. ছাত্তার শেখ, সাং-মুকন্দপটি, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ২৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন