শরীয়তপুর জেলার, গোসাইরহাট উপজেলার, মোল্লাপাড়া থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শরীয়তপুর ডিবি পুলিশ থেকে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় তারা গোপন তথ্যের ভিত্তিতে গোসাইরহাট উপজেলার একটি এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করেন তখন ৮০ পিস ইয়বাসহ ফয়সাল নামে এক মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ।মাদক কারবারি ফয়সাল মাদবর (৩৩) গোসাইরহাট উপজেলার স্থানীয় বাসিন্দা তার বাবার নাম আক্তার মাদবর।