সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে এনেছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শামা ওবায়েদ বলেন, ‘এটি কোনো তলব নয়, রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার বিষয়টি জানতে চাওয়া হয়েছে।’
এর আগে মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত ওই দুই ব্যক্তির শিরচ্ছেদ কার্যকর করে সৌদি সরকার।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি দুইজনের শাস্তি কার্যকরের বিষয়ে পরিবার বা দূতাবাসকে কোনোভাবেই অবহিত করেনি সৌদি আরব। জেদ্দায় বাংলাদেশ দূতাবাসও নিশ্চিত করেছে যে ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে কোনো তথ্যই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে জানায়নি।

মন্তব্য করুন