জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুরে আনন্দ র‌্যালি হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর জীবনী পর্যালোচনা নি‌য়ে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শরীয়তপু‌রের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান ।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

‌