শরীয়তপুর জেলায় রাজস্ব প্রশাসনের কানুনগো/সার্ভেয়ার, নামজারী সহকারী, নাজির, অফিস সহকারি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। সোমবার ১৩ জানুয়ারি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মামুনুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ভেয়ার, নামজারী সহকারী, নাজির, অফিস সহকারি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আপনারা উপযুক্ত ট্রেণিং এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি’তে দক্ষ হয়ে গড়ে উঠবেন। যাতে করে মানুষকে সঠিকভাবে সেবা দিতে পারেন।