১৩ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ-এর সভাপতিত্বে এ মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
মাসিক সভায় সদর উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে, প্রাতিষ্ঠানিক বিষয়ে, ইউনিয়ন পর্যায়ে ভূমি ও বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।