বন্ধন-৯৫ যুব ফোরাম শরীয়তপুরের পক্ষ থেকে শরীয়তপুর সদর উপজেলার ৮টি স্পটে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এই কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) জেলা শহরের কোর্ট চত্ত্বরে অবস্থিত বন্ধন-৯৫ যুব ফোরাম শরীয়তপুর এর কার্যালয় থেকে কম্বল বিতরণ শুরু করা হয়। এরপর আংগারিয়া বাইপাস সড়ক, তুলাতলা সিংগারিয়া, সুবচনী চররোসুন্দী এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) তুলাসার দক্ষিন গোয়ালদী হুগলী পৌরসভা স্কুল, কোটাপাড়া ও আটং এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে বন্ধন-৯৫ যুব ফোরাম শরীয়তপুর।
বন্ধন-৯৫ যুব ফোরাম শরীয়তপুরের সভাপতি ও পৌর কাউন্সিলর হোসাইন মো. আলমগীর, সেক্রেটারী সাইয়্যেদ আসাদুজ্জামান, অর্থ সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম বাবু ও সদস্য শামীমুল হক শামীম প্রতিটি স্পটে উপস্থিত থেকে দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন।
সংগঠনের সভাপতি হোসাইন মো. আলমগীর বলেন, বন্ধন-৯৫ যুব ফোরাম শরীয়তপুর একটি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। সামাজিক উন্নয়নমূল কর্মকাণ্ড ও আর্তমানবতার সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোই এ সংগঠনের উদ্দেশ্য। তারই অংশ হিসেবে আমরা গত দুই দিনব্যাপী সদর উপজেলার ৮টি স্পটে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও মানুষের যে কোন বিপদ আপদে তাদের পাশে থাকবো।